শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে : সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশ পরিচালনায় গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে”—বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং ঢাকা-১২ আসনে কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক।

বুধবার (২৮ জানুয়ারি) তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো আলকাতরা মোড়ে জনসংযোগকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, “আজ ঢাকা-১২ আসনে কোদাল মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে আরও জোরদার করতে হবে।”

সাইফুল হক বলেন, “গত ১৭ বছর ধরে দেশটাকে লুটপাট, দমন-পীড়ন আর ভয়ভীতির মাধ্যমে জাহান্নামে পরিণত করা হয়েছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছিল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এতদিন জনগণ ভোট দিতে পারে নাই। অনেক রক্তের বিনিময়ে আবার ভোটের অধিকার নিশ্চিত করতে হয়েছে।”

তিনি বলেন, “আজ কিছু সুবিধাভোগী গোষ্ঠী নিজের স্বার্থের জন্য মাঠে নেমেছে, কিন্তু তাদের সব চক্রান্ত ব্যর্থ হবে, কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”

সাইফুল হক আশা প্রকাশ করে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন।”

তিনি বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সংগ্রামে আমি অংশ নিচ্ছি।”

ঢাকা-১২ আসনে ব্যবসায়ীদের দুর্দশা নিয়ে তিনি বলেন, “এই এলাকার ব্যবসায়ী আজ চাঁদাবাজদের শিকার। আমি নির্বাচিত হলে, যাদের কারণে আজ জনগণ নিপীড়িত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন কেবল ঢাকা-১২ আসনের ভাগ্য নির্ধারণ করবে না, এটি এ আসনের গরিব শ্রমিকদের সন্তানদের ভবিষ্যতেরও সমাধান হবে।”

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি আমাদের এক হয়ে ওঠার দিন, একসঙ্গে কোদাল মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   গণতন্ত্র   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close