শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কেশবপুরে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ৬নং সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর   বিএনপি   জনসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close