শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত সেক্রেটারি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:১৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল। 

এদিন বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে একমঞ্চে সকল প্রার্থীর ইশতেহার অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে। বিকেল তিনটার দিকে জামাতের সমর্থকরা অনুষ্ঠানের সকল চেয়ারে বসে পড়ে। এ সময় বিএনপির সমর্থকরা চেয়ার না পেয়ে বাক'বিতণ্ডায় জড়িয়ে পড়ে যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। ঘটনার পর বিএনপি সমর্থকরা জামাতের হামলার শিকার হয়ে সন্ধ্যায় ফের সংঘর্ষে জড়ায়। এ সময় জামায়াত দাবি করে তাদের শ্রীবরদী উপজেলা জামাতে সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ  ৫০ জন কর্মী আহত হয়েছে। পরে রেজাউল করিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। 

এ বিষয়ে শেরপুরে পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামাতে সাধারণ সম্পাদক মাথায় আঘাত পেলে তাকে চিকিৎসা দেয়ার জন্য ময়মনসিংহে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  শেরপুর   বিএনপি   জামায়াত   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close