সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজনীতি
নির্দোষ আওয়ামী লীগদের বুকে টেনে নেব: মির্জা ফখরুল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:১৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবারের ভোট হবে ভিন্নমাত্রার এমন মন্তব্য করে আওয়ামী লীগ সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা অন্যায় করেছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, তাদের আমরা বুকে টেনে নেব এবং পাশে রাখব।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগে নির্বাচনী মাঠে শুধু নৌকা আর ধানের শীষের লড়াই ছিল। এবার নৌকা নেই। নৌকা পালিয়ে ভারতে চলে গেছে, হাসিনা চলে গেছেন। মাঝখান থেকে তিনি সমর্থকদের বিপদে ফেলে গেছেন। এই বিপদের সময় আমরাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। মনে কোনো ভয় বা আতঙ্ক রাখবেন না—নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আগের তুলনায় এখন কিছুটা স্বস্তিতে আছি। তবে পুরোপুরি আরাম নেই। নিত্যপণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। তারপরও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহর হুকুমে ১২ তারিখ যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং আমরা সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারি, তবে একটি শক্তিশালী ও ভালো সরকার গঠন সম্ভব হবে।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নতুন নতুন কলকারখানা গড়তে হবে। উন্নত চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল তৈরি করতে হবে। এটি আমার জীবনের শেষ নির্বাচন। এই শেষ বেলায় ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।’

উক্ত পথসভায় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   মির্জা ফখরুল   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close