রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।

তিনি জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শেরপুর উপজেলার মৃত আবু সামারের ছেলে সবুজ (২৮), সিরাজগঞ্জ উপজেলার সলঙ্গা গ্রামের নজরুল সরকারের ছেলে রাসেল (২৬), একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে সোহেল রানা (২৬), রায়গঞ্জ এলাকার মৃত মনসুর আলীর ছেলে মান্নান (৫৬) এবং মৃত সাহেব আলীর ছেলে সেলিম উদ্দিন (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ভবানীপুর-চান্দাইকোনা গামী পাকা রাস্তার পাশে ঈদগাহ মাঠের ভেতরে ১০–১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুব্রত কুমার সিং সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হলেও বাকিরা অন্ধকারে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ২৪ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত লোহার হাসুয়া, একটি ২০ ইঞ্চি লম্বা পুরাতন ব্যবহৃত করাত, দুটি দেশীয় ছুরি (১২.৫ ও ১২ ইঞ্চি), একটি ৯৮ ইঞ্চি লম্বা সাদা রঙের নাইলনের দড়ি এবং মুখোশ হিসেবে ব্যবহৃত কালো রঙের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, “গ্রেফতারকৃত আসামিরা পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close