শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সংবাদ সম্মেলন
টঙ্গিবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:২৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক শিশুকে ধর্ষণচেষ্টার ভিডিও ঘটনায় শিশুকে উদ্ধার না করে এবং অপরাধীকে আটক না করে ভিডিও ধারণ ও প্রচারের প্রতিবাদে টঙ্গিবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৬টার দিকে টঙ্গিবাড়ী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা টঙ্গিবাড়ী প্রেসক্লাব কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখের সঙ্গে সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টঙ্গিবাড়ী প্রেসক্লাবকে জড়িয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে প্রেসক্লাবের সাবেক পরিচ্ছন্ন কর্মী নুরুল ইসলাম ওরফে খচ্চর আলীকে প্রেসক্লাব কক্ষে এক শিশুর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। কতিপয় ব্যক্তি মোবাইল ফোনে ওই ভিডিও ধারণ করেন।

তিনি আরও বলেন, যারা ভিডিওটি ধারণ করেছেন তারা নির্যাতিত শিশুটিকে উদ্ধার না করে এবং অভিযুক্তকে আটক না করে কেবল ভিডিও ধারণ ও প্রচার করেছেন, যা আইনের ব্যত্যয়। তারা চাইলে অভিযুক্তকে আটক করে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করতে পারতেন। একই সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে প্রেসক্লাব কর্তৃপক্ষকেও জানানো যেত।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া একটি চক্রান্ত এবং এর মাধ্যমে একটি শিশু ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

তবে ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নুরুল ইসলাম ওরফে খচ্চর আলী একসময় প্রেসক্লাবের পরিচ্ছন্ন কর্মী থাকলেও কয়েক মাস আগে প্রেসক্লাবে সিগারেট ও পান সেবনের অভিযোগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরও কবে, কখন এবং কীভাবে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে—এ বিষয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষ বিস্মিত।

ভিডিও ভাইরাল হওয়ার পর টঙ্গিবাড়ী থানা পুলিশ অভিযুক্তকে আটক করে আইনের আওতায় আনায় পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

একই সঙ্গে যারা এ ধরনের আইনবহির্ভূত ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে এবং নির্যাতিত শিশু ও তার পরিবারের সামাজিক মানসম্মান ক্ষুণ্ন করেছে—তাদেরও তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এছাড়া টঙ্গিবাড়ী প্রেসক্লাব ও এর সাংবাদিকদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভাষা ব্যবহার করে হেয় প্রতিপন্ন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রনি শেখসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গিবাড়ী   প্রেসক্লাব   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close