সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে : ফারুক আলম
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:০১ এএম আপডেট: ২৯.০১.২০২৬ ১০:০৩ এএম
ফারুক আলম সরকার

ফারুক আলম সরকার

মিথ্যা মামলা দায়েরসহ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের (হাঁস প্রতীক) বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফারুক আলম সরকার।

বুধবার (২৮ জানুয়ারি) গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবন তাইড় গ্রামে অনুষ্ঠিত নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব অভিযোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বৈঠকে ফারুক আলম বলেন, ‘কোনো ধরনের প্রমাণ ছাড়াই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কচুয়ায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে উল্টো বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এরই ধারাবাহিকতায় আমাদের এক নেতাকে পুলিশ দিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনি পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।’

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করেন তিনি।

বৈঠকে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম প্রধান নয়ন, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি নেতাকর্মী   মিথ্যা মামলা   ফারুক আলম সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close