সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
অর্থনীতি
বিএসইসি ও ইউএনডিপির মধ্যে সমঝোতা স্মারক সই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই ও কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসির ভবনে দুই পক্ষের মধ্যে ‘সাসটেইনঅ্যাবল ফিন্যান্স কোলাবোরেশন’ শীর্ষক সমঝোতা স্মারকটি সই হয়। 

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সমঝোতা স্মারকে সই করেন। 

অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট ড. মালিহা মুজাম্মিল, কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে, বিএসইসির কমিশনার মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সমঝোতা স্মারকের অধীনে বিএসইসি কর্তৃক টেকসই অর্থায়ন/বিনিয়োগ ট্যাক্সোনোমি প্রবর্তন, থিমেটিক বন্ড ইস্যুয়ারদের ইস্যুপূর্ব থেকে ইস্যু পরবর্তী কারিগরি সহায়তা প্রদান, কমিশন ও অন্য স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ প্রদান, উদীয়মান অর্থনীতির দেশগুলোতে থিমেটিক বন্ড সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়, থিমেটিক বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার, প্রজেক্ট পর্যবেক্ষণ ও বন্ড সংক্রান্ত রিপোর্টিংয়ে সক্ষমতা বৃদ্ধিকরণ, আন্তর্জাতিক মানদন্ডের সাথে সংগতিপূর্ণ প্রভাব পরিমাপ ও ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ক প্রবর্তন, তৃতীয় পক্ষীয় সত্যয়ন ব্যবস্থার বিকাশ, থিমেটিক বন্ড ইসুয়ারদের ঝুঁকি নিরসন এবং সর্বোপরি গ্রীন, সোশ্যাল, ক্লাইমেট, টেকসই, এসডিজি ইত্যাদি থিম্যাটিক বন্ড ইস্যুর মাধ্যমে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীতের পাশাপাশি দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কারিগরি সহায়তা প্রদানে কাজ করবে ইউএনডিপি বাংলাদেশ।

অনুষ্ঠানে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, “নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি বাজার ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সুশাসন জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় করার মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বাজার কাঠামো গড়ে তুলতে কাজ করছি। ইউএনডিপি ও অন্য অংশীজনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বিএসইসি একটি সহায়ক, পূর্বাভাসযোগ্য ও দৃঢ় নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকবে।” 

তিনি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে প্রতিষ্ঠিতকরণ, বন্ড মার্কেটের উন্নয়ন, থিম্যাটিক বন্ডের বিকাশ ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন। 

স্টেফান লিলার অন্যান্যের মধ্যে বলেন, “বাংলাদেশের পুঁজিবাজারে থিম্যাটিক বন্ডের মাধ্যমে উচ্চ প্রভাবসম্পন্ন পরিবেশগত ও সামাজিক বিনিয়োগে দীর্ঘমেয়াদি পুঁজি আহরণের বিপুল সম্ভাবনা রয়েছে। গত এক দশকের অর্থনৈতিক গতি বজায় রাখা, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ও মধ্যম আয়ের ফাঁদ এড়াতে জলবায়ু-সম্পর্কিত ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধি অত্যন্ত জরুরি।’’

‘‘থিম্যাটিক বন্ড এসব ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক পুঁজি আহরণে অনুঘটকের ভূমিকা রাখতে পারে। বিএসইসির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে ইউএনডিপি বাংলাদেশের থিম্যাটিক বন্ড বাজারের সহায়ক পরিবেশ শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএসইসি ও ইউএনডিপির মধ্যে সমঝোতা স্মারক সই  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close