শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১২:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেবাশীষ মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। 

বুধবার (২৮ জানুয়ারি) রাতে জেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেবাশীষ মন্ডল (২২) সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলানাথ মন্ডলের ছেলে। তিনি একজন কলেজ ছাত্র বলে জানা গেছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মালয়েশিয়া প্রবাসী। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত দেবাশীষ ওই কিশোরীকে ধর্ষণ করেন। বাধা দিলে কিশোরীকে কামড়ে জখম করা হয় এবং কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে দেবাশীষ। এই কাজে তাকে সহযোগিতা করেন একই গ্রামের হৃদয় ঘোষসহ আরও কয়েকজন।

কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। 

এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর মা গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার পর ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দী গ্রহণ করা হয়েছে। 

মামলার ছায়া তদন্তে নেমে র‍‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বুধবার সন্ধ্যায় দেবাশীষকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব হোসেন জানায়, ‘র‍‍্যাব আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   ধর্ষণ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close