রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান, ১০ বিএনপি নেতা বহিষ্কার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুর-১ (শিবচর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির ১০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।  

বুধবার (২৮ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া যায়। বহিস্কৃতরা বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে  মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহবুব মাদবর, শামীম চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, শিবচর পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন, সদস্য মোস্তফা মোল্লা, কুদ্দুস মোল্লা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মাদারীপুর জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া মুঠোফোনে বলেন, ‘আমার কাছে তালিকা আছে। মাদারীপুর-১ (শিবচর) ও মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় আরও কয়েকজন বহিষ্কারের সম্ভাবনা আছে। মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনে কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় বহিষ্কারের সম্ভাবনা নাই।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বিদ্রোহী প্রার্থী   বিএনপি   বহিষ্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close