শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
তারেক রহমানের জনসভায় দলে দলে আসছেন নেতাকর্মীরা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে নিজ বিভাগ রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তিনি বিমানযোগে রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর দুইটায় ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

জনসভায় অংশ নেওয়ার আগে তারেক রহমান নগরীর দরগাপাড়ায় হজরত শাহ মখদুমের (রহ.)মাজার জিয়ারত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, 

দলের প্রধানের জনসভায় অংশ নিতে সভাস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীসহ সমর্থকরা। জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। এ সময় তারেক রহমান তিন জেলার মোট ১৩ এমপি প্রার্থীকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

এদিকে, তারেক রহমানের এই নির্বাচনি সমাবেশকে ঘিরে সকাল থেকেই মাদরাসা মাঠ ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।

রাজশাহীর সমাবেশ শেষ করে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারম্যান। পথে বিকালে নওগাঁর এটিম মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। এ সভায় নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

এরপর সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। রাতে বগুড়ায় অবস্থান শেষে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। পরে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন।

জানা গেছে, শুক্রবার রাতেও বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। শনিবার (সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার পর শনিবার (৩১ জানুয়ারি) রাতেই তিনি ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমানের জনসভা   নেতাকর্মীরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close