শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পলিটেকনিক ইনস্টিটিউটে পরিক্ষা বর্জন, শিক্ষার্থীদের আন্দোলন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারাদেশের ন্যায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটেও ১০ম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে পরিক্ষায় অংশ না নিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা সকল শ্রেণি ও পরিক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময় ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যোগ্যতা অর্জন করেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে করে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন হবে বলে তারা মনে করছেন।

শিক্ষার্থীরা জানায়, ‘পূর্বে কারিগরি খাতে ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেওয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে।’ 

এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। 

সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা কারিগরি শিক্ষার শিক্ষার্থী। মাঠপর্যায়ে কাজ করার জন্য আমাদেরই প্রস্তুত করা হয়। অথচ আমাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্দোলনের কারণে ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। নির্ধারিত পরিক্ষাগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না ।

শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  পলিটেকনিক   পরিক্ষা বর্জন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close