সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
গৌরনদীতে যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় অবিভক্ত বাংলার মহানায়ক মহাপ্রাণ সমবায় ও ঋণদান মন্ত্রী, অবিভক্ত বাংলার আইন ও বিচার মন্ত্রী, পাক-ভারত কেন্দ্রীয় সরকারের আইন ও শ্রম মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৩তম জন্মজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়ন পরিষদ এলাকার মৈস্তারকান্দি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রয়াত মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি চরণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভার শুভ সূচনা হয়।

মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মনোতস সরকারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি চরণে বক্তব্য প্রদান করেন বরিশাল-১ নির্বাচনী এলাকা (গৌরনদী-আগৈলঝাড়া) বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।

মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের ধানের শীষের প্রার্থীর নির্বাচন কমিটির সমন্বয়ক, বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব আবুল হোসেন মিঞা, বরিশাল জেলা উত্তর বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, বিএনপি নেতা তারিকুল ইসলাম কাফি, বাবুল সরদার, মালেক সরদার, 

উপস্থিত ছিলেন টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক জুলফিয়ার আলী, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিয়া, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গৌরনদী প্রেস ক্লাবের সদস্য ও বরিশাল জেলা উত্তর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর সভাপতি তারেক মাহমুদ আলী, সহ-সভাপতি সৈয়দ নকিবুল হক, গৌরনদী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা উত্তর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনি, 

আরও  উপস্থিত ছিলেন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এছহাক সন্নামত, উপজেলা বিএনপি নেতা কাজী কালাম, বাসার আকন, শাহজাহান ফকির, লিটন মাঝী, কামাল মুন্সি, জিয়াউল সরদার, উপজেলা যুবদল নেতা শহীদুল ইসলাম জুয়েল, ছাত্রদল নেতা কাজী অভিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  গৌরনদী   যোগেন্দ্রনাথ মন্ডল   জন্মজয়ন্তী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close