শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
রাজনীতি
জামায়াত আমির নোয়াখালী যাচ্ছেন শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম
শফিকুর রহমান

শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) নোয়াখালী যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান।

শুক্রবার সকালে নোয়াখালী জিলা স্কুলমাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এরপর বিকাল তিনটায় লক্ষ্মীপুরে নির্বাচনি কর্মসূচিতে অংশ নেবেন। পরে তার কুমিল্লা ও চাঁদপুর সফরের কথা রয়েছে তার।

এ দিকে, শফিকুর রহমানের সমাবেশকে ঘিরে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা জামায়াত। গত ২০ জানুয়ারি দুপুরে জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইসহাক খন্দকার সমাবেশস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, 

‘জামায়াত আমিরের আগমন উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল শুক্রবার প্রধান অতিথি হিসেবে জেলায় উপস্থিত থাকবেন শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।’

সমাবেশে বিশেষ অতিথি থাকবেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী ও কেন্দ্রীয় তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমন।

সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার আমির  ইসহাক খন্দকার।

আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশে নোয়াখালীসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত আমির শফিকুর রহমান   নোয়াখালী জনসভা   জাতীয় সংসদ নির্বাচন ২০২৬   জামায়াতে ইসলামী নির্বাচন   নোয়াখালী নির্বাচন   জামায়াত প্রচারণা   শফিকুর রহমান সফর   নোয়াখালী জিলা স্কুল মাঠ   লক্ষ্মীপুর নি�  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close