সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশিয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১টায় উপজেলার উত্তর চান্দলা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সেনা সূত্র জানায়, স্থানীয় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার উত্তর চান্দলার পূর্বপাড়া এলাকায়  ব্রাহ্মণপাড়া সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মো. মনির (৫৮) নামে এক ব্যক্তিকে ২ কেজি ৫০০ গ্রাম দেশীয় মদসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত দেশীয় মদসহ আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   অভিযান   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close