সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনের ৯৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, যা মোট কেন্দ্রের অর্ধেকেরও বেশী।

জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ বিশ্লেষণে এসব কেন্দ্রকে দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ এবং সাধারণ ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সম্ভাব্য সংঘর্ষ,  নদিপথ সমস্যা,দুর্গম চরাঞ্চলে যোগাযোগের অসুবিধা এবং পূর্বের নির্বাচন বা কর্মসূচিতে বিরোধী ঘটনা যুক্ত থাকায় এসব কেন্দ্রকে বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে উপজেলা ভিত্তিক  শাজাহানপুরে সর্বোচ্চ ৪৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।

জেলা পুলিশ সূত্র জানায়, নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে কেন্দ্রগুলো তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৯০টি অধিক ঝুঁকিপূর্ণ, ৩১০টি ঝুঁকিপূর্ণ এবং ৪৮৩টি সাধারণ কেন্দ্র।

উপজেলা অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা হলো,শাজাহানপুর ৪৬টি, কাহালু ৩১টি, শেরপুর ৩০টি, শিবগঞ্জ ২৬টি, সারিয়াকান্দি ১৫টি, আদমদীঘি ১৬টি, ধুনট ১২টি, দুপচাঁচিয়া ৬টি, সদর ৫টি, সোনাতলা ২টি এবং গাবতলীতে ১টি।

আগামী ১২ ফেব্রুয়ারি সাতটি আসনের ৯৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটকক্ষ ৫ হাজার ৪৭৮টি। এর মধ্যে স্থায়ী ৫ হাজার ১৪৮টি এবং অস্থায়ী ৩৩০টি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাতটি আসনে মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন এবং নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ২৭ জন।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনকে যথাসম্ভব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার জন্য শুরুর আগ থেকেই বিশেষ প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেন, “প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমাণ টহল  এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হবে, যাতে ভোটাররা ভীত না হয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close