শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
রাজনীতি
শাহ মখদুমের মাজার জিয়ারত তারেক রহমানের
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি জনসভায় যোগ দিতে দলের চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিভাগে পৌঁছেছেন এবং বিভিন্ন কর্মসূচি শেষ ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সভাস্থলে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় ঢাকা থেকে বিমানে করে রাজশাহীতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ স্বাগত জানান।

রাজশাহী পৌঁছার পর নগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জীয়ারত করেন তিনি। পরে দুপুর ২টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন।

এ জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের সদস্য অংশ নিয়েছেন। সমাবেশে তিনি এই তিন জেলার বিএনপি মনোনীত ১৩ জন সংসদ সদস্য প্রার্থীর পরিচিতি করিয়ে দেবেন, দলের রাজনীতিক কার্যক্রম ও নির্বাচনী প্রত্যাশা তুলে ধরবেন।

রাত পর্যন্ত রাজশাহীতেই অবস্থান করবেন তারেক রহমান। এরপর সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। পথে আজ বিকালে নওগাঁর এটিম মাঠে একটি জনসভায় ভাষণ দেবেন, যেখানে নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন।

এর পর সন্ধ্যায় তিনি নিজের নির্বাচনী এলাকা বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। রাতের দিকে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জীয়রত করবেন এবং এরপর রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত একটি জনসভায় যোগ দেবেন।

দলীয় সূত্র জানায়, শুক্রবার রাতেও বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। এরপর শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নেয়ার পর রাতে ঢাকায় ফিরে যাবেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শাহ মখদুম   মাজার জিয়ারত   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close