রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের ২ ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপি সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দেয় বিএনপি। এরপর দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির বেশিরভাগ নেতা স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছিলেন। এতে জোট মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে এবং বিষয়টি নিয়ে দলের ভেতরে ও বাইরে বিতর্ক সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সতর্কতা নিশ্চিত করতে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির পুরো কমিটির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরাইল উপজেলা বিএনপি।

সরাইল উপজেলা বিএনপি সভাপতি আনিছুল ইসলাম বলেন, ‘শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা অনুযায়ী কাজ করছিলেন না। এ কারণে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং সবাইকে সতর্ক করতে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  শাহজাদাপুর   বিএনপির কমিটি   স্থগিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close