সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজনীতি
জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত : মাহদী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, “বিএনপি ও প্রশাসনের বার বার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত ঘটেছে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। এতে নিহত হন জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম।

এদিন গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র মাহদী আমিন এক প্রশ্নের জবাবে বলেন, “বিএনপি ও প্রশাসনের বার বার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত ঘটেছে। অভিযোগ করেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “শেরপুরে সবার জন্য সুনির্দিষ্ট আসন ছিলো, কিন্তু জামায়াত নেতাকর্মীরা আগে থেকে তা দখল করে ছিলেন। চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনায় যে সহিংসতা তা কাম্য নয়।”

উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা সবার। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, “বিতর্কমুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলো না, তা নিয়ে প্রশ্ন উঠছে। জামায়াতের প্রার্থীকে বিকল্প পথ ব্যবহারে সবাই অনুরোধ করেছিলেন। জামায়াত নেতাকর্মীরা কেন চেয়ার ছাড়ছিলেন না। তারা আগে থেকে লাঠিসোটা প্রস্তুত করে রেখেছিলেন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত হওয়া উচিত। একজন মারা গেছেন। বিএনপিরও ৪০ জনের ওপর আহত হয়েছেন। আমরা ফ্যাসিবাদী আচরণে ফিরতে চাই না।”

শেরপরের মতো ঘটনা যাতে আর কোথাও না ঘটে তা সরকারকে নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

মাহদী আমিন জানান, সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান পডকাস্ট শুরু হচ্ছে আজ। ধারাবাহিকভাবে বিএনপির পরিকল্পনা নিয়ে পডকাস্টে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   শেরপুর   সংঘাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close