শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে : ফেনী জামায়াত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম আপডেট: ২৯.০১.২০২৬ ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আগামীকাল শুক্রবার (৩০ জাুনয়ারি) সকাল ১০টায় ফেনীতে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ফেনী ফুড গার্ডেন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।  

সমাবেশে ১১ দলের জাতীয় নেতৃবৃন্দ ও ফেনীর তিনটি নির্বাচনি আসনের জোটের প্রার্থীরা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে আবদুল হান্নান বলেন, ‘আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জামায়াতের নির্বাচনি জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে।’

তিনি আরও বলেন, 

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে।’

সেই জন্য প্রশাসন একদিকে না ঝুঁকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে বলেও আবদুল হান্নান জানান। 

‘সবাইকে হ্যাঁ ভোটের ব্যাপারে উৎসাহিত করতে হবে। হ্যাঁ ভোট বিজয়ী করতে হবে। জুলাই আন্দোলন অক্ষুন্ন রাখতে হ্যাঁ ভোটের পক্ষে সবাইকে কাজ করতে হবে। হ্যাঁ ভোট বিজয় হলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।’

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া ও একেএম শামছুদ্দীন, ফেনী-২ আসনের ঈগল প্রতীকের জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ফেনী-১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এসএম কামাল উদ্দিন, ফেনী-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ফখরুদ্দীন মানিক, ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, নায়েবে আমির আবু ইউসুফ, প্রচার সেক্রেটারি আনম আবদুর রহিম উপস্থিত ছিলেন।

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  শফিকুর রহমান   জামায়াতে ইসলামী   ফেনী   নির্বাচনি জনসভা   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন   ফেনী সরকারি পাইলট হাই স্কুল   হ্যাঁ ভোট   ফেনী আসন   রাজনৈতিক সমাবেশ   ফেনী জেলা আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close