শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাটগ্রামে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী প্রধানের মতবিনিময়
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি'র লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনে মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।  

উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ব্যাক্তিগতভাবে আমি বৈষম্যের পক্ষে না, সাংবাদিকদের মধ্যে অথবা সাংবাদিকদের বাহিরে কারো ক্ষেত্রেই আমি বৈষম্য চাই না, আমি নির্বাচিত হলে কেউই হেনস্থার শিকার হবেন না। সাংবাদিকরা সমাজের দর্পন, তাই সবসময় আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং সত্যতা প্রকাশ করবেন। মানুষ মাত্রই ভুল, তাই মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে, আপনারা আমার ভুলগুলোকে ধরিয়ে দিবেন আমি সংশোধন হওয়ার চেষ্টা করবো, আমরা রাজনৈতিক সংঘাত চাই না, আমরা একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ চাই।’

এসময় তিনি আরো বলেন, ‘সাংবাদিকদেরও পরিবার আছে, তারাও অসুস্থ হন, আমি যদি নির্বাচিত হই তাহলে সাংবাদিকদের একটি সুষ্ঠ ব্যবস্থা করবো।’ 

পরিশেষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল প্রমুখ।

কেকে/বি  



আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   বিএনপি   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close