মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
রাজনীতি
‘ধর্মের দোহাই দিয়ে জামায়াত জনগণকে বিভ্রান্ত করছে’
এম.মনছুর আলম, চকরিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা লক্ষ্য করেছি বিগত কয়েক দিনে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে। তা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে উত্তেজনা সৃষ্টি করছে মিটিং মিছিল করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেনো এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন,  যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে, স্বরাষ্ট্রমন্ত্রালয় দেখবে । প্রতিবাদ জানানোর ভাষা প্রতিবাদের মতো হতে হবে, কিন্ত এগুলো নিয়ে  উশৃঙ্খলতা সৃষ্টি করা যাবেনা। কেউ যদি এগুলো ব্যবহার করে উশৃঙ্খলতা সৃষ্টি করতে চায় কিংবা রাজনৈতিকভাবে কেউ মাঠ উত্তপ্ত করতে চায় তাহলে আমরা হুশিয়ার করে দিচ্ছি গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে। কারণ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রের উত্তরণের জন্য অপেক্ষা করছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি যে সমস্ত পরিকল্পনার কথা বলছে কেউ কেউ বলে সেগুলো নাকি অবাস্তব? অথচ বিএনপির অনেকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কিভাবে জনগণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। সে জন্যই আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের পরিকল্পনা আছে সেই পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি। 

জামায়াতের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দলের নামের শেষে ইসলাম থাকলে তো ইসলাম হয়ে যায়না। এইরকম হলেতো যত নুরুল ইসলাম আছে সবাই ইসলাম হয়ে যেতো, এই সমস্ত ধোকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবেনা। তারা এগুলো করে জনগণের সাথে প্রতারণা করছে।

তিনি বলেন, জামায়াত যদি বলতো এইদেশের মানুষের জন্য তারা কি করবে? তারা যদি তাদের পরিকল্পনা কিংবা ইস্তেহার দিতো মানুষ পছন্দ করলে তাদেরকে ভোট দিতো। এটাই রাজনীতি ও এটাই গণতন্ত্রের চর্চা। অথচ তারা এগুলো না করে ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। 

উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে আয়োজিত পথসভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম.মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলম মেম্বারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ধর্মের দোহাই   জামায়াত   বিভ্রান্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close