শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী : স্বতন্ত্র প্রার্থী রশিদ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আমি জনগণের মনোনীত একজন প্রার্থী। ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ আমার সাথে রয়েছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগে জনগণের উদ্দেশ্যে দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বজলুর রশিদ কালু এসব কথা বলেন। 

দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (বিএনপির বহিস্কৃত) আনম বজলুর রশিদ কালু বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর, বাসুদেবপুর, চিন্তামনি বাজার, পাবর্তীপুর ও মোবারকপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে দোয়া চেয়েছেন। 

এসময় তিনি বলেছেন, ‘আমি গ্রাম থেকে গ্রামাঞ্চলে ব্যাপক গণ সংযোগ করে মানুষের মাঝে লিফলেট বিতরণ করছি। জনগণ আমার পক্ষে ব্যাপক সাড়া দেয়ার পাশাপাশি আমাকে আর্থিকভাবেও সহযোগিতা করছে। আমি জনগণের মনোনীত একজন প্রার্থী। ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ আমার সাথে রয়েছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’ 

গণ সংযোগকালে কোন রাজনৈতিক দল অথবা অন্য কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমি তৃণমুল থেকে শুরু করে শহর পর্যন্ত গণ সংযোগ চালাচ্ছি, এখন পর্যন্ত কেউ আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। তবে কতিপয় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমার কর্মীদের বাসায় গিয়ে নির্বাচনের পর মামলা দিয়ে জেল হাজত খাটাবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করছে। আমি বাপেরও ভাই, বেটারও ভাই, ভাইয়ের ভাই, ভাবীরও ভাই। আমি হলাম কালু ভাই। সেই হিসেবে সবাই আমাকে গ্রহণ করছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।’

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  জয়   আশাবাদী   স্বতন্ত্র প্রার্থী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close