রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারা তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বাঞ্ছারামপুর মডেল সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্যোগে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবের উদ্বোধন ও প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক, সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, সহ-সভাপতি আলমগীর হোসেন।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

মেলায় ১২টি স্টলে হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়। এতে ভাপা, চিতই, পাটিসাপটা, দুধ চিতই, পুলিপিঠা, তেলপিঠা, কুশলি, তারা, জামাই, রস, খেজুর, মাংস, মাছ, মমো, ঝাল, লাভ, বকুল পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

পিঠা উৎসব শেষে নবীন বরণ, বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায়। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি স্কুলটির ধারাবাহিকভাবে সেরা ফলাফল করার জন্য ধন্যবাদ জানান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর   পিঠা উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close