সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মহম্মদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের কারাদণ্ড
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের কলমধরী বাজার এলাকায় জুয়া খেলার সময় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কলমধরী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান। আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি অনুযায়ী প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— বড় কলমধরী গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে মো. শাকিরুল ইসলাম শাকিল, মৌলি গ্রামের ইমারত মোল্যার ছেলে সহিদুল ইসলাম, বড় কলমধরী গ্রামের হারুন অর রশিদের ছেলে আকিদুল ইসলাম, বড় কলমধরী গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. উজ্জল হোসেন এবং চর বনগ্রাম গ্রামের জহুরুল মোল্যার ছেলে কামরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়া খেলা চলছিল—এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মহম্মদপুর থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   ইউপি চেয়ারম্যান   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close