সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
প্রতারণা মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৪০ লাখ টাকার প্রতারণা মামলায় যুবলীগ নেতা শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন স্বপন।

মামলার নথি সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত শাহ্ ইমরান মজুমদার কুমিল্লার লালমাই উপজেলার বড় ধর্মপুর গ্রামের মৃত আ. ছোবহানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর দক্ষিণ আশ্রাফপুর এলাকায় বসবাস করতেন। এছাড়া তিনি সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে যুবলীগের প্রার্থী ছিলেন।

মামলার বাদী রোকেয়া মজুমদার জানান, আমার দেবর শাহ্ ইমরান মজুমদার একজন প্রতারক। তিনি যুবলীগের রাজনীতির করেন, সে প্রভাবে মানুষকে মামলা দিয়ে হয়রানি করেন। টাকা আদায় করতেন।

মামলার বিবাদীপক্ষের আইনজীবী আ. মতিন এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন স্বপন বলেন, এটি ৪০ লক্ষ টাকার একটি প্রতারণার মামলা ছিলো। বিজ্ঞ আদালত যাচাই করে ৫ জন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ শেষে আসামী শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি আরও বলেন, শাহ্ ইমরান মজুমদার নিজেকে বিজ্ঞ আইনজীবী পরিচয় প্রদান করতেন। আইনজীবী পরিচয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করতেন। তার আইনী কোন সনদ নেই। বিষয়টি আমি বিজ্ঞবিচারের নিকট উপস্থাপন করেছি। আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা খুশি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  প্রতারণা   মামলা   যুবলীগ   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close