সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরায় বিজিবির কড়া নিরাপত্তা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন এলাকায় প্রায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান।

লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “বিজিবি বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত—মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সুরক্ষার দায়িত্বে নিয়োজিত একটি পেশাদার বাহিনী। সীমান্ত ব্যবস্থাপনা একটি নিরবচ্ছিন্ন ও ২৪ ঘণ্টাব্যাপী প্রক্রিয়া। এই দায়িত্ব পালনের পাশাপাশি দেশের জনগণকে একটি ভয়মুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বিজিবি রেকর্ড সংখ্যক ফোর্স ডিপ্লয়মেন্টের পরিকল্পনা গ্রহণ করেছে।”

তিনি জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগরসহ সংশ্লিষ্ট ৩টি জেলার ২১টি উপজেলার ১২টি সংসদীয় আসনে বিজিবি দায়িত্ব পালন করবে। উপজেলাভেদে সর্বোচ্চ ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকাগুলোতে ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড মোতায়েন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে, যা নির্বাচনী পরিবেশ আরও স্বচ্ছ ও নিরাপদ করতে সহায়ক হবে।

লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সাতক্ষীরার দায়িত্বপূর্ণ উপজেলাগুলোতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সরকার কর্তৃক নির্দেশিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ পারাপার, অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ এবং যে কোনো ধরনের নাশকতা রোধে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম চলমান রয়েছে।”

তিনি আরও জানান, ২০২৫ সালের ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন ৩টি জেলার সকল উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য প্রয়োজনীয় রেকি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

শেষে লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সরকারের নির্দেশনা ও নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে।” জনগণের ভোটাধিকার ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২৯ জানুয়ারি থেকেই আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন সম্পন্ন হবে। মোতায়েনের শুরু থেকেই বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভোটারদের জন্য নিরাপদ, শান্ত ও ভয়ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   সাতক্ষীরা   বিজিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close