সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থীকে খেলাফত মজলিস থেকে বহিষ্কার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিকভাবে মনোনীত কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে খায়রুল ইসলাম ঠাকুরকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ তার ওপর অর্পিত যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে সংগঠনের গঠনতন্ত্রের ৩০ ধারা অনুযায়ী, যা মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ দ্বারা গ্রহণ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত প্রার্থীর সঙ্গে খেলাফত মজলিসের কোনো পর্যায়ের নেতা-কর্মীকে নির্বাচন সংক্রান্ত বা সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ-৪ আসনে বর্তমানে খেলাফত মজলিসের কোনো স্বীকৃত প্রার্থী নেই। এ আসনটি ‘১০ দলীয় নির্বাচনি ঐক্য’-এর পারস্পরিক সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য নির্ধারিত।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   খেলাফত মজলিস   বহিষ্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close