সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
দলীয় সিদ্ধান্ত অমান্য
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতিসহ ২০ জনকে বহিষ্কার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামসহ বিএনপির ২০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্যাডে তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার হওয়া অন্য নেতাকর্মীরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সী, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান, নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাড. সাদ্দাম হোসেন, জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।

জানা যায়, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, তারা দলের হয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করছে, তাই দল তাদের বহিষ্কার করেছে। সিদ্ধান্ত যেহেতু দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে হয় এগুলো দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত গ্রহণ করে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close