শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর উন্নয়ন সম্ভব : প্রকৌশলী আহসান হাবীব
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী উন্নয়ন মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা সদরের চরাইখলা ইউনিয়নে নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন, আমাদের নীলফামারী অন্যান্য জেলার তুলনায় সবদিক দিয়েই পিছিয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়নসহ সব ক্ষেত্রেই আমরা পিছিয়ে। এ জেলার সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসংস্থান প্রয়োজন। কর্মসংস্থান না থাকায় অনেক যুবক মাদকসহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, নীলফামারীর সার্বিক উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তুহিন ভাই নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে আয়োজিত পথসভা ও উঠান বৈঠক

নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে আয়োজিত পথসভা ও উঠান বৈঠক


শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উপযোগী দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষক লালমোহন রায়, রইছুল আলম চৌধরী, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপিকা সেতেরা, বিএনপির সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বসুনিয়া, রুহুল আমিনসহ আরও অনেকে।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close