সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালনা করা হবে : কায়কোবাদ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, যারা আওয়ামী লীগের মতই অন্যের উপর জুলুম করে চাঁদাবাজি করে জমি দখল করে, সে সকল লুটেরা, চাঁদাবাজ নেতারা, আমার কাছে প্রশয় পাবে না। অন্যায় করলেই বহিষ্কার করা হবে। নেতার কথায় নয়, জনগণের সাথে পরামর্শ করেই মুরাদনগর পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মুরাদনগরের জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ, ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর, পাহারপুড় ইউনিয়নের চৌহদ্দি ও বাবুটিপাড়া ইউনিয়নের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, আমার আল্লাহ আমাকে আপনাদের ভোটে ৫ বার এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে। আওয়ামী লীগের এত এত ষড়যন্ত্রের পরেও দেশে আনছে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানীও করে দেই তবুও ঋণ শোধ হবে না। আপনারা আমার জন্য দোয়া করছেন, রোজা রেখেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।

এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে কিন্তু বর্তমানে জামায়াতে ইসলামী ফ্যাসিস্টের মতোই আচরন করছে।

নির্বাচনি পথসভায় নারী পুরুষ ও তরুণদের উপস্থিতি জনসভায় রুপ নেয়। ‘দাদাভাই, দাদাভাই’ ‘ধানের শীষ’ স্লোগানে মুখর হয়ে উঠে গ্রামাঞ্চল।  

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জুননুন বসরী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অন্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, আব্দুর রহিম ও আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।  

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি সভাপতি তোফায়েল শিকদার, জাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আতিকুল্লাহ প্রিয়া ও যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ বিএনপি নেতা সৈয়দ শরীফ আহমেদ ও সাবেক ছাত্র নেতা মাহমুদুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close