মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ লিয়াকত আলীর (সাময়িক বরখাস্তকৃত) বিরুদ্ধে কক্সবাজার জেলার উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের এক ব্যক্তিকে নাগরিক সনদ প্রদান সংক্রান্ত অভিযোগ তদন্তকালে তদন্ত প্রতিবেদনকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সজ্ঞানে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক তালুকদার অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশ করেন।

অভিযোগে আরও বলা হয়, তিনি তদন্ত চলাকালে বিভিন্ন জাল নথি ও সনদ বই তৈরি করেন এবং অফিসের গোপনীয়তা রক্ষা না করে অভিযোগ সংশ্লিষ্ট একাধিক নথি অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের বাড়িতে স্থানান্তরে সহযোগিতা করেন। কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২০ অক্টোবর রোহিঙ্গা নারীকে নাগরিক ও চারিত্রিক সনদ প্রদানের অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব নুরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরবর্তীতে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন রায়কে। পরে লিয়াকত আলী হাইকোর্টে রিট করলে তিন মাসের জন্য তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন আদালত। এতে করে গত ১ জানুয়ারি থেকে তিনি পুনরায় প্যানেল চেয়ারম্যান-১ এর দায়িত্ব পালন করছেন।

এদিকে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জামতৈল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল কাশেমকে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   বরখাস্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close