রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফেনীতে সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের বিএনপি নেতা নিহত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনীর বিসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের নিজাম উদ্দিন স্বপন মিয়াজী নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গুণবতী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হুদা। নিহত স্বপন মিয়াজী চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফেনীর বিসিক এলাকায় একটি সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অটোরিকশার যাত্রী স্বপন মিয়াজী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, বিএনপি নেতা নিজাম উদ্দিন স্বপন মিয়াজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা, গুণবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ফেনী   সড়ক দুর্ঘটনা   চৌদ্দগ্রাম   বিএনপি   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close