সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
একটি দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না : নাহিদ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “‎এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না, সেজন্য আমরা গণঅভ্যুত্থান করিনি। ‎একটি দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালের পোস্ট অফিস রোডে এনসিপি ও ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “দেশে লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে।”

এ সময় তিনি বিএনপির নানাবিধ সমালোচনা করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।

‎এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার বক্তব্যে বলেন, “একটি দল নির্বাচনকে কেন্দ্র করে একটি দল সারাদেশে সহিংস রূপ ধারণ করছে। তারা হত্যা, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ গত ১৭ বছরে যে অভিজ্ঞতা দিয়েছে বিগত ১৭ মাসে তারা সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছিলাম তাদের কর্মের জন্য। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তি ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে—আমরা ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করব।”

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনে এনসিপির প্রার্থী সারোয়ার তুষারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির সদস্য সচিব আওলাত হোসেন জনি, জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক ফাহিম রাজ অভি, সদস্য সচিব আবরার হোসাইন রিফাত, পলাশ উপজেলার আহ্বায়ক আল-হাসিব ভূইয়া, সদস্য সচিব ফয়সাল আহমেদ, পলাশ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, খেলাফত মজলিশের এমপি প্রার্থী নুরুল আফসার শাহিন, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সাল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠকের রাফায়েত রোমান প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  এনসিপি   নাহিদ ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close