রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মোংলায় যৌথ অভিযানে ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুন্দরবনে ডাকাত দমন অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে ডাকাত সহযোগী রাসেল হাওলাদার (৪০)কে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের মালিকানাধীন একটি কাঠের বোট থেকে দুটি একনলা বন্দুক ও আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক রাসেল হাওলাদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি কার্যক্রমে জড়িত ছিলেন এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে ডাকাত দলকে সহযোগিতা করে আসছিলেন বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close