শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার টেঁটার আঘাতে মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে এক চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলেও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাহমুদুর রহমান কামাল উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে দীর্ঘদিন যাবত নিহত মাহমুদুর রহমান কামাল মেম্বারের সঙ্গে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয়ের মধ্যে বিবাদ হলেও সমাধান হয়নি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে জমির নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক তার চাচা মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে এবং তার ছেলে কাকনের হাতে টেঁটা দিয়ে আঘাত করে। এতে দুজনেই মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধার পর চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা সাদ্দাম হোসেন সিদ্দিকের টেঁটার আঘাতে চাচা মাহমুদুর রহমান কামাল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  জমি নিয়ে বিরোধ   ভাতিজা   চাচা খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close