সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজনীতি
২ ফেব্রুয়ারি লোহাগাড়ায় যাচ্ছেন জামায়াত আমির
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১:৪২ এএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের লোহাগাড়ায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ উপলক্ষে লোহাগাড়ার পদুয়া হাই স্কুল মাঠে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনসভাকে ঘিরে সর্ববৃহৎ গণজমায়েত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে জামায়াত আমিরের আগমন ও জনসভা সফল করতে লোহাগাড়া ও আশপাশের এলাকায় প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। 

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


তিনি বলেন, “আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের এই জনসভা হবে ঐতিহাসিক। ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আহ্বান জানাতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শাহজাহান চৌধুরী আরও জানান, “জনসভা ঘিরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। পোস্টার, লিফলেট বিতরণ, গণসংযোগসহ নানামুখী কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে।”

তিনি আশা প্রকাশ করেন—পদুয়া হাই স্কুল মাঠের এই জনসভায় লোহাগাড়া ও সাতকানিয়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতিও নেওয়া হচ্ছে। মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী ছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির এবং নির্বাচন পরিচালক আনোয়ারুল আলম চৌধুরী, কর্ম পরিষদ সদস্য ডক্টর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাছের, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসার, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সহসভাপতি রফিক দিদার, বিশিষ্ট ব্যবসায়ী ফজল আহমদ হারুন, ডা. আকতার আহমদ।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  জামায়াত আমির   ২ ফেব্রুয়ারি   লোহাগাড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close