রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে চায় রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:০৪ এএম
ইরানের বুশেহর প্রদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত

ইরানের বুশেহর প্রদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত

ইরানে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যে দেশটিতে কর্মরত নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছে রাশিয়া।

গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশনের প্রধান আলেক্সি লিখাচেভ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘প্রয়োজন হলে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিজ্ঞানীদের ফিরিয়ে আনতে প্রস্তুত রয়েছে রাশিয়া।’
 
আলেক্সি লিখাচেভ আরও বলেন, ‘আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজন হলে আমাদের নাগরিকদের সরিয়ে নেয়ার ব্যবস্থা নিতে প্রস্তুত।’
 
২০২৫ সালের জুন মাসে ১২ দিনের যুদ্ধে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা হলেও বুশেহর কেন্দ্রটি লক্ষ্যবস্তু করা হয়নি।
 
বুশেহর পারমাণবিক কেন্দ্রটি ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত।২০২৫ সালের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, সেখানে কয়েক শত রুশ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছেন। এছাড়া এই সাইটে রাশিয়া বর্তমানে আরও নতুন কয়েকটি পারমাণবিক ইউনিট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
 
লিখাচেভ সতর্ক করেছেন যে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেকোনো ধরনের হামলা ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার মত বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
 
ইরানে দমন-পীড়নের ঘটনায় একাধিকবার দেশটিতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং সহযোগী যুদ্ধজাহাজের আগমন ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষমতা বেড়েছে।
 
বুধবার (২৮ জানুয়ারি) তেহরানকে আল্টিমেটাম দিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, ‘একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দ্রুততার সাথে তার মিশন সম্পন্ন করতে সক্ষম।’

সূত্র : তাস

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইরান   বিজ্ঞানী   সরিয়ে নেয়া   রাশিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close