সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৩১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইল-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি বিএম নজরুল ইসলাম কাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াগাতী থানা বিএনপি সভাপতি খান মতিউর রহমান, কালিয়া উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক ডা. বুলবুল কবির, সহ-সভাপতি ঠাকুর আবুল আজম, সারাফত হোসেন, ইকবাল শিকদার ও আলিম শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শিকদার কোবাদ হোসেন এবং সার্বিক পরিচালনায় ছিলেন মো. নুর আলম মোল্যা।

বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণের সমর্থনে নির্বাচিত হলে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে গণতান্ত্রিক শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে।’

জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নড়াইল   বিএনপি   জনসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close