শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বামনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরগুনার বামনায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাত আনুমানিক ৩টায় ডৌয়াতলা সংলগ্ন ছোনবুনীয়া হতে চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী রাহাত এবং শাহিনকে আটক করেছে যৌথ বাহিনী। 

আটককৃতরা হলেন (ক) রাহাত (২৪), পিতা : হায়দার আলী। ছোনবুনিয়া, ৯ নম্বর ওয়ার্ড। পোস্ট : বড় তালেশ্বর। থানা : বামনা। জেলা : বরগুনা- ২২ পিচ ইয়াবা এবং নগদ ১১,০০০ টাকা এবং (খ) শাহিন (৪৫), পিতা : মৃত মালেক হাওলাদার। গ্রাম : ছোনবুনিয়া, ৯ নম্বর ওয়ার্ড। পোস্ট : বড় তালেশ্বর । ইউনিয়ন : বুকাবুনিয়া। থানা : বামনা। জেলা : বরগুনা- ৭০ পিচ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে আটক করা হয় ।

উদ্ধারকৃত সামগ্রীসমূহ ৯২ পিচ ইয়াবা ও নগদ ১১,০০০ টাকা।
 
বর্তমানে আটককৃতরা বামনা থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। 

বামনা উপজেলার নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার এসএম রাহাত জুবায়ের (এইচ-২), পিএসসি, বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

অদ্য নৌ গোয়েন্দা নজরদারির তৎপরতায় উক্ত চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। 

উল্লিখিত ব্যক্তিদ্বয়কে গ্রেপ্তার করায় অত্র এলাকার জনগণের মুখে হাসি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  যৌথ বাহিনী   মাদক ব্যবসায়ী   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close