শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
জাতীয়
বনানীতে মাসুদ অ্যাপারেলসের শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পোশাক কারখানার শ্রমিকেরা প্রাপ্য সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে ঢাকার বিমানবন্দর-মহাখালী রুটের আউটগোইং সড়ক অবরোধ করেছে। ঢাকা উত্তর সিটির বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকার ‘মাসুদ অ্যাপারেলস লিমিটেড’ নামের কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন।

এ দিকে, 

শ্রমিকরা সড়কে অবস্থান নিলে ওই রুটে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে, আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানের চালক ও যাত্রীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া বলেন, ‘যানজট এড়াতে বিমানবন্দর-মহাখালী রুট ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে বের হলে হাতে অতিরিক্ত সময় নিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বনানী   মাসুদ অ্যাপারেলস   শ্রমিকদের সড়ক অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close