রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
সাঘাটায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় সভা
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, গাইবান্ধা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়া আহাদ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভোট গ্রহণকারী কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না।’

এ মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কেকে/বি 


আরও সংবাদ   বিষয়:  সাঘাটা   ভোট গ্রহণকারী   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close