রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যে যার অবস্থান থেকে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (৩০ জানুয়ারি) শহরের নাজ গার্ডেনে সিএসএফ গ্লোবালের আয়োজনে ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘প্রতিবন্ধী মানুষদের জন্য সুযোগ তৈরি করে দিতে পারলে তারা স্বাভাবিক মানুষের মতো সমাজে চলাফেরা করতে পারবে। তারাও সমাজেরই অংশ এবং তাদের ভেতরে অনেক প্রতিভা রয়েছে।’

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান সিএসএফ গ্লোবালের উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘শিশু-কিশোরদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করতে পরিকল্পিত রাজনীতির প্রয়োজন রয়েছে, যাতে তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।’

হুইল চেয়ার বিতরণের আগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা তাদের বক্তব্য দেন এবং শেষে গান পরিবেশন করেন। 

অনুষ্ঠানে সাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে তারেক রহমান জুম্মার নামাজ আদায়ের জন্য বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে যান। সেখান থেকে তিনি রংপুরের উদ্দেশ্যে দুপুর ২টায় রওনা করেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  প্রতিবন্ধী   আহ্বান   তারেক রহমান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close