মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ২:৪০ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৫:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৫৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া, পৌর বিএনপি সাবেক আহ্বায়ক মো.  জাকির হোসেন শরীফ, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক গফুর সরদার, ম্যানেজিং কমিটির সদস্য ও বার্থী ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো. চুন্নু সরদার, বুলবুল সরদার, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহামুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সাংবাদিক মিজান সরদার ও নুরুউদ্দিন বুদ্ধি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে।পাশাপাশি উপস্থিত দর্শকরা সংগীত, নৃত্য ও আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এসময় অতিথিরা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  টরকী বন্দর   বিদ্যালয়   প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close