রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
রিজভী
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে।” তিনি বলেন, “জামায়াত-শিবির প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে। অনলাইন-অফলাইন সব মাধ্যমে নারীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে।”

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, “জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা।”

রিজভী বলেন, “ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী। আমরা মনে করি, গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না।”

তিনি বলেন, “এবার জামায়াতের কোনও নারী সংসদ সদস্য প্রার্থী নেই। তারা ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনও কোনও নারী হতে পারবে না।”

রিজভী সন্দেহ প্রকাশ করে বলেন, “হয়তো তাদের নিজেদের কোনও গোপন পরিকল্পনা রয়েছে কিংবা কোনও মাস্টার প্ল্যান রয়েছে; যা বাস্তবায়ন করার জন্য নিজেরাই ইচ্ছাকৃতভাবে সংশয় তৈরি করছে।”

রিজভী বলেন, “তাদের বক্তব্যে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। গার্মেন্টস সেক্টরে নারী সংখ্যা ৫৫ শতাংশ। সন্তান লালন-পালনে পুরুষের কী কোনও দায়িত্ব নেই? সভ্যতার এই যুগে এসে, এই কথা বলে আপনারা সমাজকে কোথায় নিয়ে যেতে চান?”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম বলেন, “বিশেষ একটি রাজনৈতিক দল চায়, নারীরা ঘরের ভেতরে থাকবেন।”

তিনি অভিযোগ করেন, “তারা নারীদের ব্যবহার করে, তাদের ভোট চাওয়া ও জান্নাতের টিকিট বিক্রির জন্য।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রিজভী   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close