সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লা-১০ আসনে ধানের শীষ নিয়ে নির্বাচনী কার্যক্রমে মোবাশ্বের
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “লালমাই ও নাঙ্গলকোটে ধান পেকে গেছে, এখন শুধু গোলা ভরার পালা। ২০০৮ সালে এই এলাকায় প্রথম ধানের শীষের মতবিনিময় সভা করেছিলাম। ১৮ বছর পর আবারও ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসেছি।”

তিনি আরও বলেন, “নাঙ্গলকোট উপজেলায় আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড রয়েছে। লালমাই উপজেলার মানুষ যদি আমার পাশে থাকেন এবং ধানের শীষে ভোট দেন, তাহলে আমি এমপি নির্বাচিত হতে পারবো।”

গুজব প্রসঙ্গে সতর্ক করে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে—বিএনপি নেতাদের স্ত্রীদের নিয়ে নানা কথা বলা হচ্ছে। এসব গুজবে কেউ কান দেবেন না। ব্যক্তি মোবাশ্বের আলম নয়, আগামী ১২ ফেব্রুয়ারি সপরিবারে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভোটের দিন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছেড়ে যাবেন না।”

লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুমন, বিএনপি নেতা অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মাওলানা জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদ জাবেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম, ভুলইন উত্তর বিএনপির সভাপতি ওহাব মজুমদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভুলইন দক্ষিণ বিএনপির সভাপতি হাফেজ বেলাল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাকই উত্তর বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাগমারা উত্তর বিএনপির সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   আসন   ধানের শীষ   নির্বাচন   মোবাশ্বের  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close