সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
চট্টগ্রাম-৫ আসনে বইছে নির্বাচনের আমেজ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী, বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার সহধর্মিণী নওশীন আরজান চৌধুরী হেলাল।

ভোট প্রার্থনায় এ আসনের সর্বস্তরের মানুষের মাঝে ধানের শীষে ভোট চেয়ে তিনি গণসংযোগ করেন। এ সময় ভোটারদের কাছে স্বামীর জন্য সমর্থন ও ভোট প্রার্থনা করেন। গতকাল হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তিনি দিনব্যাপী লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেন।

এ সময় সাধারণ মানুষ, বিশেষ করে নারী ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুপুরে নাঙ্গলমোড়া হালদা নদীর পূর্বপাড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ড থেকে প্রচারণার সূচনা হয়। নওশীন আরজান চৌধুরী হেলাল ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর খোঁজখবর নেন এবং ব্যারিস্টার মীর হেলালের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তিনি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধন করেন।

পরবর্তীতে ইব্রাহীম মার্কেটে নাঙ্গলমোড়া ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধন শেষে ৪ নম্বর ওয়ার্ডের হেদায়েত আলী পাড়া এলাকায় গণসংযোগ করেন। দিনের শেষভাগে তিনি শামসুল আলম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র ও দক্ষিণ নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

প্রচারণাকালে নওশীন আরজান চৌধুরী হেলাল বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি দেশের গণতন্ত্র রক্ষার লড়াই। সেদিন ফজরের নামাজের পরপরই আপনারা ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। নিজের ভোটটি যেন দিনের প্রথম ভোট হয়—এমন ইতিবাচক প্রতিযোগিতা সকল ভোটারের মধ্যে থাকা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচিত হলে হাটহাজারীর প্রধান অভিশাপ জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবেন। দখল হওয়া খাল উদ্ধার ও নদী খননের মাধ্যমে হাটহাজারীকে বন্যার কবল থেকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।”

এদিন গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ড. সালাউদ্দীন আলী, ইউপি প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। সাধারণ ভোটাররা ব্যারিস্টার হেলালের সহধর্মিণীকে কাছে পেয়ে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন ব্যক্ত করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close