রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
প্রতীক দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিন : শাহিন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী আলহাজ শাহ্ নুরুল কবীর শাহিন বলেছেন, “২০০১ সালে ঈশ্বরগঞ্জবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছিল। সেবার আমি ঈশ্বরগঞ্জবাসীর জন্য কী করেছি, তা আপনারা সবাই জানেন।’’

‘‘আমার টাকা নেই, ঢাকায় বাড়ি নেই। বাবার যে জমিজমা আছে, তা দিয়েই জীবিকা নির্বাহের পাশাপাশি রাজনীতি করি। তাই আমি টাকা দিয়ে ভোট কিনতে পারবো না—দিতে পারবো শুধু ভালোবাসা।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “এখন আমার বয়স ৬৫ বছর। কয়দিন আর বাঁচবো! তাই এটাই আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ করে দেবেন। আমি নির্বাচিত হলে কোনো চাঁদাবাজকে আশ্রয় দেবো না। আপনারা সুযোগ দিলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরে একটি আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ে তুলবো।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের মগবাজারে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি শাহিন আরও বলেন, “আমি নির্বাচিত হলে কোনো দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা হতে দেবো না। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করবে। তাই আপনারা প্রতীক দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন। আপনারা অতীতে আমাকে ভোট দিয়েছেন, আশা করি আগামী ১২ ফেব্রুয়ারিতেও আমাকে ভোট দেবেন।”

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০১ সালে শাহ্ নুরুল কবীর শাহিন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে এবার তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগ দেন।

বর্তমানে তিনি হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে তাঁর অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা হলেন—বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ১০-দলীয় জোট মনোনীত এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল এবং লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রতীক   ভোট   শাহিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close