শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিজিবি প্রস্তুত: বিজিবি অধিনায়ক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে, জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মির্জা মোহাম্মদ আরাফাত।

তিনি বলেছেন, ‘‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি পুরোপুরি প্রস্তুত রয়েছে। অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি দায়িত্ব পালন করবে। সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে।’’

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে ৬২ বিজিবি অধীনস্থ নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসহ পাঁচটি সংসদীয় এলাকায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের অপরাধ দমনে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বিজিবি। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন চার জেলায় ১৭টি উপজেলায় দায়িত্ব পালন করবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বিজিবি   অধিনায়ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close