সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ড. আনোয়ার
সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার চৌধুরী জীবন বলেছেন, “দীর্ঘ ২৫ বছর আমি এই দুই আসনের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ফ্রি এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করেছি, সারা বছর ভ্রাম্যমান মেডিকেলের মাধ্যমে অসহায়, দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। ফ্রি ঔষধের ব্যবস্থা করেছি, ঢাকার বিখ্যাত ডাক্তারদের এনে চক্ষু চিকিৎসা দিয়েছি। এর পরে যদি কারও কিছু দরকার হয় তাকে ঢাকায় নিয়ে অপারেশনের ব্যবস্থা করে দিয়েছি।”

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিরল উপজেলার বাইশা পাড়া, গনির মোড় ও গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শীতে প্রতিবছরই হাজার হাজার কম্বল, ঈদে নতুন কাপড়, সেমাই, চিনি, নগদ অর্থ দিয়ে আসছি। আমার কাছে এসে খালি হাতে ফিরে গেছে এমন উদাহরণ কেউ দিতে পারবে না। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে এই জনপদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। বিনিময়ে আমি কোনদিন কোনকিছুই চাইনি। এবার আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।”

নিবাচিত হলে বোচাগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা বিরতি, বিরল স্থলবন্দর চালু করার ব্যবস্থা, টেকনিক্যাল কলেজ স্থাপন, রাস্তা প্রশস্ত, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা এবং মন্দিরের সংস্কার করাসহ বিরল তথা বোচাগঞ্জে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে জনসম্পৃক্ত উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

ড. আনোয়ার চৌধুরী জীবন বলেন, “খেটে খাওয়া মানুষ ও সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। বোচাগঞ্জ-বিরলের যে সকল মানবিক সমস্যাগুলো আছে তা প্রত্যেকটি আপনাদের সাথে নিয়ে সমাধান করবো—ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন সেবক পার্টির আহ্বায়ক এনামুল হক মনি (বাবু), যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম, সদস্য সচিব শামসুজ্জামান হেলাল, যুব সেবক পার্টির আহ্বায়ক মো. রনি, পৌর পার্টির আহ্বায়ক ফরিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ন্যায্য অধিকার   প্রতিষ্ঠা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close